আসন্ন T.T.A.A.D.C নির্বাচনকে ঘিরে জনসংযোগ জোরদার করতে শিমনা ডিভিশন কমিটির উদ্যোগে শনিবার হেজামারা কমিউনিটি হলে এক বর্ণাঢ্য নির্বাচনী র্যালি ও পরবর্তী সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ, যা কার্যত এক জনসমাবেশে পরিণত হয়।র্যালি শেষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন IPFT-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রশান্ত দেবর্মা, সিন্ধু চরণ জমাতিয়া, দলের সহ-সম্পাদক ও মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, সুনীল দেবর্মা সহ দলের যুব সংগঠনের একাধিক নেতৃত্ব। বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন নির্বাচনে জনজাতিদের অধিকার রক্ষার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।এছাড়াও, সাধারণ মানুষের উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে ভোটে ব্যাপক সমর্থন আদায়ের আহ্বান জানান নেতৃবৃন্দ। একইসঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়, যাতে নির্বাচনে ইতিবাচক ফলাফল নিশ্চিত করা যায়।রাজনৈতিক মহলের মতে, এই ধরনের বৃহৎ সমাবেশ আসন্ন নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।