এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এই প্রেক্ষাপটে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, এবারের ফলাফল মূলত আদিবাসী ভোটারদের আবেগের প্রতিফলন, যা তিপ্রা মথা দলের প্রতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
তিনি দাবি করেন, দিল্লি থেকে যে রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হয়েছিল, তারই প্রভাব পড়েছে এই নির্বাচনের ফলাফলে। যদিও আদিবাসী সমাজের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কংগ্রেস আংশিকভাবে সফল হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যৎ প্রসঙ্গে আশীষ কুমার সাহা জানান, আদিবাসীদের স্বার্থ রক্ষায় কংগ্রেসের লড়াই আগামী দিনেও জারি থাকবে। একই সঙ্গে তিনি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান, ভোটপর্ব শেষ হওয়ার পর এখন রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা এবং প্রশাসনকে সহযোগিতা করা সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শে অবিচল থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। পাশাপাশি, এবারের নির্বাচনে কংগ্রেসের ভোটের হার বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, ভারতীয় জনতা পার্টির সমালোচনা করে তিনি বলেন, দলের রাজনৈতিক দূরদর্শিতার অভাবই এই ফলাফলের অন্যতম কারণ।