মেলাঘর থানাধীন তেলকাজলা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে ওই গৃহবধূর কোনো সন্ধান না মেলায় উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার।
ঘটনায় স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও উৎকণ্ঠা তৈরি হয়েছে।নিখোঁজ গৃহবধূর নাম এসনেহার বিবি। তিনি তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আর বাড়ি ফেরেননি তিনি।
এরপর আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।জানা গেছে, এসনেহার বিবির স্বামী আনোয়ার হোসেন কর্মসূত্রে বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন। স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছেন। দম্পতির একটি ছোট কন্যা সন্তান রয়েছে।
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মেলাঘর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান মেলেনি।পরিবারের তরফে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, কেউ যদি এসনেহার বিবির সন্ধান পান বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:তেলকাজলা গ্রাম পঞ্চায়েত, ৬ নং ওয়ার্ড, মেলাঘরমোবাইল: 93831 21470