ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্দু সেনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ববন্দু সেন ছিলেন সাধারণ মানুষের নেতা, যিনি তাঁর সমগ্র জীবন সমাজসেবার কাজে উৎসর্গ করেছিলেন।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আরও লেখেন, জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে হওয়া আলোচনার স্মৃতিগুলি তিনি সযত্নে মনে রাখবেন। প্রয়াত নেতার অবদান স্মরণ করে তিনি শোকাহত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের শক্তি কামনা করেন।বিশ্ববন্দু সেনের মৃত্যুতে রাজনৈতিক মহলসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।