বাংলায় বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজনৈতিক মহলে তুমুল চর্চার কেন্দ্রে উঠে এলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আত্মবিশ্বাসী সুরে জানালেন, এই জয় শুধুমাত্র একটি দলের নয়, এটি মানুষের ইচ্ছার প্রতিফলন।
এদিন বিপ্লব দেব বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন চাইছিলেন রাজ্যের সাধারণ মানুষ। সেই পরিবর্তনের বার্তা স্পষ্টভাবে উঠে এসেছে ভোটের ফলাফলে। তাঁর মতে, বিজেপি সেই প্রত্যাশা পূরণে প্রস্তুত ছিল এবং সেই কারণেই মানুষ তাদের উপর ভরসা রেখেছেন।
নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি আরও দৃঢ়ভাবে মন্তব্য করেন, “আমার কুন্ডলীতে হার নেই। বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু আত্মবিশ্বাসের প্রকাশ নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের ইঙ্গিতও বহন করছে।