ত্রিপুরায় বিদ্যুৎ বিভ্রাট ঠেকাতে পুজোয় ছুটি বাতিল কর্মীদের কড়া বার্তা রতন লাল নাথের
রাস পূর্ণিমা তিথি উপলক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা ও প্রদর্শনী। উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, “ব্রহ্মকুন্ড মেলা একটি ঐতিহাসিক ও ঐক্যের প্রতীক। এখানে জাতি, ধর্ম ও সংস্কৃতির ভেদাভেদ নেই — আছে সম্প্রীতির বন্ধন।” তিনি আরও বলেন, এই মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং মহামানবতার মিলন ও আনন্দের উৎসব।
মন্ত্রী জানান, ব্রহ্মকুন্ড এলাকার সার্বিক উন্নয়নের জন্য ১৩ কোটি ৯৬ লক্ষ ৮০ হাজার ৮২৫ টাকা মঞ্জুর করা হয়েছে এবং খুব শীঘ্রই আধুনিকীকরণের কাজ শুরু হবে। তাঁর কথায়, *“এই প্রাঙ্গণকে এমনভাবে সাজানো হবে যাতে পর্যটকরা এক অনন্য অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিএএডিসি-র কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, হেজামারা বিএসি-র চেয়ারম্যান সুনীল দেববর্মা, জেলা পরিষদের সদস্য **জয়লাল দাস, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সজল দেবনাথ। মেলা আয়োজন করেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর, মোহনপুর মহকুমা প্রশাসন ও ব্রহ্মকুন্ড মেলা কমিটি যৌথ উদ্যোগে। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।মেলা উপলক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তর উন্নয়নমূলক প্রকল্প ও তথ্য নিয়ে প্রদর্শনী স্টল খুলেছে। উদ্বোধনের পর মন্ত্রী রতনলাল নাথ প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন।