রবিবার সকালে মান্দাইয়ে ভোটের আবহে দেখা গেল তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনকে। নির্ধারিত সময়েই তিনি পৌঁছে যান ভোটকেন্দ্রে এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার এই দৃশ্য এলাকায় কৌতূহল ও উৎসাহের সৃষ্টি করে।ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যোত কিশোর দেববর্মন জানান, বর্তমান সময়ে রাজ্যের মানুষ অনেক বেশি সচেতন এবং তারা নিজেদের জন্য সঠিক ও যোগ্য প্রতিনিধিকেই বেছে নেবেন। তিনি আরও বলেন, এই নির্বাচন গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণের রায়ই শেষ কথা।আসন্ন নির্বাচনের ফলাফল প্রসঙ্গে আশাবাদী সুরে তিনি জানান, মানুষের সমর্থন তিপরা মথা দলের দিকেই থাকবে বলে তার বিশ্বাস। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।এইদিন মান্দাইয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের ভিড় লক্ষ্য করা যায়, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আগ্রহকেই তুলে ধরে।