মনরেগা প্রকল্প রক্ষার দাবিতে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মনু মন পাথর বাজারে ঘন অবস্থান কর্মসূচি পালন করল কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের শান্তিরবাজার ও জোলাইবাড়ি ব্লক কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া, আদিবাসী কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ঝিলিম কুমার রিয়াং, প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি ইন্দ্র মানিক জমাতিয়া এবং দক্ষিণ জেলা সভাধিপতি মিদুল পাটারি সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে সাধারণ মানুষের ন্যূনতম জীবিকার অধিকার কেড়ে নিচ্ছে। মনরেগা প্রকল্পের মাধ্যমে যে কর্মসংস্থানের সুযোগ পাওয়ার কথা ছিল, তা শাসক দলের ব্যর্থতা ও দুর্নীতির কারণে আজ প্রশ্নের মুখে পড়েছে বলে দাবি করা হয়।কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতৃত্ব জানান, মানুষের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জাতীয় কংগ্রেস শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। পাশাপাশি আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে পুনরায় ক্ষমতায় ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তারা।এই কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে উল্লেখযোগ্য সংগ্রামী মনোভাব লক্ষ্য করা যায়।