বিজেপির নবনির্বাচিত জাতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দফতরে গিয়ে এদিন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়।সাক্ষাৎ শেষে মুখ্যমন্ত্রী জানান, দলের সর্বোচ্চ সংগঠন-পদে আসীন নীতিন নবীনকে সরাসরি অভিনন্দন জানাতে পারা তাঁর কাছে গর্বের বিষয়
তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, নবীন সভাপতির দূরদর্শী চিন্তাভাবনা ও অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলীয় কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াবেমুখ্যমন্ত্রী আরও মন্তব্য করেন, বিজেপির আদর্শিক মূল্যবোধ ও সংগঠনগত শক্তিকে জাতীয় স্তরে নতুন উচ্চতায় পৌঁছে দিতে নীতিন নবীনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দলের ভবিষ্যৎ দায়িত্ব পালনেও তাঁর সর্বোচ্চ সাফল্য কামনা করেন তিনি।