ত্রিপুরার রাজ্যজুড়ে গত এক মাস ধরে চলা ইউনিটি প্রোমো ফেস্ট ২০২৫–এর সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতির শেষ পর্যায় শুরু হয়েছে। আগামী ১২ ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজন করা হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলি।আজ গীতাঞ্জলি অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। ফেস্টের সার্বিক প্রস্তুতি থেকে অতিথি আমন্ত্রণ—সবকিছুর খুঁটিনাটি তুলে ধরেন তিনি।
পর্যটনমন্ত্রী বলেন, এবারের উৎসবের নামের সঙ্গে ‘ইউনিটি’bশব্দটি যুক্ত করার মূল উদ্দেশ্য হল রাজ্যের বহুজাতিক, বহুজনজাতির জনগোষ্ঠীর মধ্যেকার সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্মানকে আরও শক্তিশালী করে তোলা। তিনি জানান, এই ফেস্ট শুধু বিনোদন বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়—এটি রাজ্যের জাতি ও জনজাতির ঐতিহ্য, নৃত্য, পোশাক, খাদ্যসংস্কৃতি ও ইতিহাসকে বিশ্বের কাছে তুলে ধরার এক বড় মঞ্চে পরিণত হয়েছে।
মন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে প্রোমো ফেস্ট একটি স্বতন্ত্র সাংস্কৃতিক ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। ত্রিপুরা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে এই উৎসব নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। তিনি দাবি করেন, এই উৎসব রাজ্যের পর্যটনকে আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিন শ্রেণির পাস ও বিতরণ প্রক্রিয়া১২ ডিসেম্বরের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিন ধরনের পাসের ব্যবস্থা করা হয়েছে—ভি.ভি.আই.পি., ভি.আই.পি. এবং সাধারণ শ্রেণি।মন্ত্রী জানান, সাধারণ শ্রেণির পাস আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত শ্বেতমহলে অবস্থিত পর্যটন দপ্তরের প্রধান কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। দেশ–বিদেশের ট্যুর অপারেটরদের আগমনপর্যটনমন্ত্রী জানান, গত বছর প্রোমো ফেস্ট উপলক্ষে বিভিন্ন রাজ্য থেকে ৭৮ জন ট্যুর অপারেটর এসেছিলেন।
আর এবছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২ জন—যারা দেশের ২৭টি রাজ্য থেকে আগামীকাল আগরতলায় আসবেন।এছাড়াও থাইল্যান্ড, ভুটান, মায়ানমার ও মালয়েশিয়ার ট্যুর অপারেটররাও আগত হচ্ছেন। মন্ত্রী আশা প্রকাশ করেন, তাঁদের মাধ্যমে ত্রিপুরার পর্যটন আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রচারিত হবে এবং ভবিষ্যতে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
উত্তর–পূর্বে পর্যটনে ত্রিপুরার সাফল্যকেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সাম্প্রতিক তথ্য তুলে ধরে পর্যটনমন্ত্রী জানান, উত্তর–পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে বিদেশি পর্যটক আগমনের দিক দিয়ে ত্রিপুরা বর্তমানে সিকিমের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে।তিনি বলেন, শুধু পর্যটন পরিকাঠামো উন্নত করলেই হবে না—রাজ্যের আতিথেয়তা, পরিষেবার মান, পেশাদারিত্ব এবং সততা—এই চারটি মূল স্তম্ভকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি জানান, সমাপনী অনুষ্ঠানে দর্শকদের প্রবেশের জন্য মোট ৮টি গেট রাখা হবে। পরিবহণ ভবনের পাশের গেট দিয়ে প্রবেশ করবেন ভি.ভি.আই.পি অতিথিরা আস্তাবল ব্রিজের পাশের দুটি গেট ভি.আই.পি প্রবেশের জন্য বাকি পাঁচটি গেট সাধারণ দর্শকদের জন্য থাকবেআইজি আরও স্পষ্টভাবে জানান, মাঠে প্রবেশের সময় পানীয়জলের বোতল ছাড়া অন্য কোনো সামগ্রী নিয়ে ঢোকা যাবে না।
নিরাপত্তার স্বার্থে কঠোর নজরদারি থাকবে।ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত দপ্তরের তরফে জানানো হয়েছে, ওইদিন ৭টি নো–এন্ট্রি পয়েন্ট, ৬টি পার্কিং ও নো–পার্কিং জোন, এবং ৩টি বিকল্প রাস্তার ব্যবস্থা রাখা হবে যাতে শহরের যান চলাচল স্বাভাবিক থাকে।
কর্মকর্তাদের উপস্থিতিসাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব ইউ.কে. চাকমা, ট্রাফিক এসপি কান্তা জাঙ্গির , পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, এবং দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি। জুবিন নউটিয়ালের বিশেষ পরিবেশনাসমাপনী অনুষ্ঠানকে ঘিরে সর্বাধিক আকর্ষণের বিষয় হল জনপ্রিয় বলিউড প্লেব্যাক সিঙ্গার জুবিন নউটিয়াল–এর লাইভ পারফরম্যান্স।
তাঁর পাশাপাশি রাজ্যের বিশিষ্ট শিল্পীরাও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করবেন। ফলে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক বর্ণময় সন্ধ্যা।এক মাসব্যাপী আয়োজনের সাড়াআগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি জানান, রাজ্যের বিভিন্ন জেলায় চলা ইউনিটি প্রোমো ফেস্ট ২০২৫ ইতিমধ্যেই অভূতপূর্ব সাড়া পেয়েছে।
নৃত্য, সঙ্গীত, হস্তশিল্প, খাদ্যমেলা—সব মিলিয়ে এই উৎসব রাজ্যের মানুষের কাছে উৎসব–উদ্দীপনা ও আনন্দের এক অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করেছে।আয়োজকদের দাবি, এই উৎসব শুধু সাংস্কৃতিক আদান–প্রদানই নয়, রাজ্যের অর্থনীতিকেও চাঙ্গা করেছে। স্থানীয় শিল্পী, উদ্যোক্তা, হস্তশিল্পী, ট্র্যাডিশনাল ফুড ভেন্ডর—সবাই লাভবান হচ্ছেন।
সমাপনী অনুষ্ঠানকে ঘিরে প্রত্যাশা১২ ডিসেম্বরের অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলির উপস্থিতি নিয়ে উত্তেজনা তুঙ্গে। পর্যটন দপ্তর আশা করছে, এই অনুষ্ঠান শুধু উৎসবের সমাপ্তিই ঘোষণা করবে না—ত্রিপুরার পর্যটন সম্ভাবনাকেও আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।