উত্তর প্রদেশের আমরোহা জেলায় দিল্লি–লখনউ জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজধানীর রামনগরের বাসিন্দা এমবিবিএস ছাত্র সপ্তর্ষী দাসসহ চারজন মেডিকেল ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
তরুণ ছাত্রের আকস্মিক প্রয়াণে রামনগরে নেমে এসেছে শোকের আবহ।আজ এই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে সপ্তর্ষীর বাড়িতে যান বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীসহ সিপিআইএম-এর শীর্ষ নেতৃত্ব।
সেখানে উপস্থিত হয়ে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং এই হৃদয়বিদারক ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেন। জীতেন্দ্র চৌধুরী বলেন, “এ ধরনের দুর্ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
শোকের সময়ে পরিবারকে সমস্ত ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করব।”তিনি সপ্তর্ষীর বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারকে শোক কাটিয়ে ওঠার শক্তি লাভের প্রার্থনা করেন। সিপিআইএম নেতৃত্বও আশ্বাস দিয়েছেন যে, তারা ভবিষ্যতেও পরিবারটির পাশে দাঁড়াবে।