২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। নতুন তালিকায় সরকারি কর্মীদের জন্য যুক্ত হয়েছে দুইটি অতিরিক্ত ছুটি, যা মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহার সহানুভূতিশীল ও কর্মীবান্ধব সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর লক্ষ্মী পূজা পড়েছে রবিবার, ২৫ অক্টোবর ২০২৬। যেহেতু দিনটি সাপ্তাহিক ছুটি, তাই উৎসব নির্বিঘ্নে উদযাপনের সুবিধার্থে সোমবার, ২৬ অক্টোবর দিনটিকে ক্ষতিপূরণমূলক ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।একইভাবে, দীপাবলি পড়েছে রবিবার, ৮ নভেম্বর ২০২৬। কর্মীদের সুবিধা বিবেচনায় সোমবার, ৯ নভেম্বর দিনটিকেও বিশেষ অতিরিক্ত ছুটি হিসেবে নির্ধারণ করেছে রাজ্য সরকার।সরকারি মহল জানিয়েছে, উৎসব–আচারের সঙ্গে পারিবারিক ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় মুখ্যমন্ত্রীর অঙ্গীকার থেকেই এই উদ্যোগ।