এডিসি নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার: রাতভর বিশেষ পেট্রোলিং শান্তিরবাজারেআসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে শান্তিরবাজার আরক্ষা প্রশাসন।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আইন-শৃঙ্খলা বজায় রাখতে তৎপরতা বাড়ানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।বৃহস্পতিবার রাতে শান্তিরবাজার থানা এবং মনপাথর ফাঁড়ি থানার যৌথ উদ্যোগে মহকুমার বিভিন্ন সংবেদনশীল এলাকায় বিশেষ পেট্রোলিং চালানো হয়।
রাজাপুর, বীরচন্দ্র, বীরচন্দ্র মনু, তাকমা, কাঁঠালিয়া ও দেবীপুর সহ একাধিক এডিসি এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়।এই অভিযান সম্পর্কে মনপাথর ফাঁড়ি থানার ওসি জয়ন্ত দাস জানান, “নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
যাতে প্রত্যেক নাগরিক নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করতে পারেন, সেই লক্ষ্যে এই ধরনের পেট্রোলিং অব্যাহত থাকবে।”
উল্লেখযোগ্যভাবে, এই পেট্রোলিং অভিযানে উপস্থিত ছিলেন মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস, শান্তিরবাজার থানার সেকেন্ড অফিসার সমীর বিশ্বাসসহ আরক্ষা দপ্তরের অন্যান্য কর্মীরা।প্রশাসনের এই সক্রিয় উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।