ত্রিপুরার পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ডুম্বুরের নারিকেল কুঞ্জ এলাকায় “মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট” প্রকল্পের অধীনে একাধিক আধুনিক পর্যটন অবকাঠামোর শিলান্যাস করা হলো। মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া।অনুষ্ঠানে ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীসহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা যোগ দেন।সরকার জানায়, রাজ্যের পর্যটন সম্ভাবনাকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।এই প্রকল্পের আওতায় নীরমহল, সিপাহীজলা, উদয়পুর, ছবিমুড়া এবং ডুম্বুর—ত্রিপুরার সবচেয়ে সমৃদ্ধ পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্যায়ন ও আধুনিকীকরণের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাবে। আধুনিক লগ হাট, মাল্টিপারপাস পার্কিং স্পেস, উন্নত ক্যাফেটেরিয়া এবং পর্যটকবান্ধব অন্যান্য সুবিধার নির্মাণ এই পরিকল্পনার অন্তর্ভুক্ত।পর্যটন দপ্তর সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই প্রকল্প সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে। নতুন অবকাঠামো তৈরি হলে রাজ্যে পর্যটকের আগমন বাড়বে, পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। এতে রাজ্যের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেছে প্রশাসন।বিশেষজ্ঞ মহলের মতে, এই বৃহৎ উদ্যোগ ত্রিপুরার পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ করবে এবং রাজ্যের পর্যটন শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।