মেলার মাঠে সপ্তম অঞ্চল সম্মেলন উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) রবিবার আয়োজন করেছিল একটি রক্তদান শিবির।
শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, DYFI রাজ্য সম্পাদক নবারুণ দে সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বর্তমান সময়ে বাড়তে থাকা আত্মকেন্দ্রিকতার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, “সমাজে নিজে একা বেঁচে থাকা যায় না; অন্যের জন্য নিঃস্বার্থ কাজ করতে শিখতে হবে। আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাই আজকের যুবসমাজের প্রধান কর্তব্য।
তিনি আরো উল্লেখ করেন যে, DYFI–র রক্তদান উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এ ধরনের কার্যকলাপ আগামী দিনে আরও ব্যাপকভাবে হওয়া উচিত।বিরোধী দলনেতা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের সুস্বাস্থ্যের কামনাও করেন।
DYFI–র উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, যুবসমাজের মানবিক দায়িত্ববোধ পুনরুজ্জীবিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য সমাজের প্রতি যুবকদের দায়বদ্ধতা ও সমষ্টিগত উন্নয়নের প্রয়োজনীয়তাকে আরও একবার স্মরণ করিয়ে দিল। আত্মকেন্দ্রিকতার দেয়াল ভেঙে সমাজের পাশে দাঁড়ানোই আগামী দিনের সত্যিকারের শক্তি—এই বার্তাই তুলে ধরল রক্তদান শিবিরটি।