এডিসি নির্বাচনে করমছড়া উপজাতি কেন্দ্রের ৩ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের এক মন্ত্রী। রবিবার সকালেই তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ভোটদান করেন।ভোট প্রদান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, গণতন্ত্রের অন্যতম শক্তি হলো ভোটাধিকার প্রয়োগ। তিনি বলেন, “একজন সচেতন নাগরিক হিসেবে ভোট দিতে পারাটা গর্বের বিষয়। প্রতিটি ভোটই দেশের উন্নয়ন এবং ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্রের উন্নয়নমূলক নীতি ও ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর আদর্শকে সামনে রেখে একটি উন্নত ও শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে তিনি ভোট দিয়েছেন। একইসঙ্গে টিটিএএডিসি-র সার্বিক উন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন গঠনের আশাও ব্যক্ত করেন তিনি।এদিন মন্ত্রী রাজ্যের সকল ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে প্রত্যেকেরই উচিত ভোটাধিকার প্রয়োগ করা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশ ও রাজ্যের অগ্রগতি নিশ্চিত করা সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন।