ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার আয়োজিত “নমো যুবা যুদ্ধা” কর্মসূচিতে এদিন রাজ্যসভার সদস্য ও বিজেপির পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি শমীক ভট্টাচার্য অংশ নেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে যুব সমাজের সক্রিয় ভূমিকার ওপর আলোকপাত করেন। বক্তৃতায় তিনি উল্লেখ করেন, দেশের অগ্রগতিতে যুবকদের অংশগ্রহণই আগামী ভারতের ভিত্তি গঠন করবে।শমীক ভট্টাচার্য এদিন বিশেষভাবে ত্রিপুরার উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন। তাঁর বক্তব্যে উঠে আসে, “ত্রিপুরা আজ উত্তর-পূর্ব ভারতের এক আদর্শ রাজ্যে পরিণত হয়েছে। রাজ্যটি এখন উন্নয়ন ও পরিকাঠামোগত পরিবর্তনের মাধ্যমে সারা দেশের সামনে দৃষ্টান্ত স্থাপন করছে।”তিনি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্ব ও কর্মদক্ষতার প্রশংসা করে বলেন, “বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরা যে গতিতে উন্নয়নের ধারায় এগিয়ে গেছে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ ভাবনার বাস্তব রূপ।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য নেতৃত্ব, একাধিক সাংগঠনিক পদাধিকারী এবং শতাধিক কর্মী-সমর্থক। কর্মসূচিতে বক্তারা দেশ ও রাজ্যের উন্নয়নে যুব সমাজকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।পুরো অনুষ্ঠানজুড়ে দেশপ্রেম, সংগঠনশক্তি ও উন্নয়নের আহ্বানে ভরে ওঠে পরিবেশ। বিজেপি নেতৃত্বের বার্তা ছিল স্পষ্ট—“যুবরাই আগামী ভারতের নির্মাতা।